কলকাতা- আগামী ২৪ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। সেটার প্রভাবে পরবর্তী ৪৮ ঘণ্টায় ওই একই এলাকার উপরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। আর তার ফলে আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। জেলায়-জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।
ধবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। প্রতিটি জেলার একটি বা দুটি অংশে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় উঠবে। সেজন্য সব জেলায় হবুদ সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ার একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই ছ’টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলির একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি ১১টি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং হুগলির একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। আর দক্ষিণবঙ্গের সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে।
বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলির অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
