কলকাতা- ত্রাণের নামে শ্রীলঙ্কায় এক্সপায়ারি ডেট পেরনো সামগ্রী পাঠাল পাকিস্তান! ভয়ঙ্কর অভিযোগ।
গত রবিবার শ্রীলঙ্কায় পাকিস্তানি হাইকমিশনের তরফে সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করে দাবি করা হয়, দ্বীপরাষ্ট্রের জন্য ত্রাণ পাঠাচ্ছে ইসলামাবাদ। আর সেই ত্রাণ সামগ্রীর উপরের লেখা দেখেই তুমুল সমালোচনা করেছেন নেটিজেনরা।
ওই ত্রাণ সামগ্রীর প্যাকেটে লেখা ‘এক্স’-টা দেখিয়ে তাঁরা দাবি করেছেন যে ২০২৪ সালের অক্টোবরেই এক্সপায়ার্ড হয়ে যাওয়া জিনিসই পাঠিয়েছে পাকিস্তান।
একজন নেটিজেন বলেছেন, ‘ডাস্টবিনে ফেলে দেওয়ার পরিবর্তে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত শ্রীলঙ্কায় এক্সপায়ার্ড হয়ে যাওয়া খাদ্যসামগ্রী পাঠিয়েছে পাকিস্তান।’
সেইসঙ্গে ত্রাণ সামগ্রীর উপরে লেখা ‘EXP’ অঙ্কটা লাল করে দিয়েছেন নেটিজেন। অপর একজন বলেছেন, ‘ছি! লজ্জা নেই আপনাদের (পাকিস্তান)? এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া জিনিস পাঠাচ্ছেন শ্রীলঙ্কায়?
বিষয়টি নিয়ে আপাতত ইসলামাবাদ তরফে কোনও মন্তব্য করা হয়নি। শ্রীলঙ্কায় পাকিস্তানি হাইকমিশনের সোশ্যাল মিডিয়া পেজেও সেই পোস্ট জ্বলজ্বল করছে। যাতে বড়-বড় করে লেখা হয়েছে, সর্বদা একসঙ্গে দাঁড়িয়ে আছি (আমরা)। পাকিস্তান শ্রীলঙ্কার পাশে আছে।’
