দিদি নম্বর ওয়ান নিয়ে বড় খবর, শো সামলাতে আসছেন বিখ্যাত সঞ্চালক! ভোটের প্রচারে ব্যস্ত রচনা

কলকাতা- ‘দিদি নাম্বার ওয়ান’ মানেই রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা ছাড়া এই অনুষ্ঠান যেন ভাবাই যায় না। মাঝে অন্য সঞ্চালিকা অনুষ্ঠানের দায়ভার নিয়েছিলেন ঠিকই কিন্তু অনুষ্ঠানটি সেই ভাবে এগিয়ে নিয়ে যেতে পারেননি তিনি। ফলস্বরূপ আবার ফিরে আসতে হয়েছিল রচনাকে।

তবে এখন শুধুমাত্র একজন অভিনেত্রী বা সঞ্চালিকা নন, রচনা বন্দ্যোপাধ্যায় এখন একজন রাজনীতিবিদ। বিধানসভা ভোটের আগে তিনি মাঝেমধ্যেই ব্যস্ত হয়ে পড়ছেন রাজনৈতিক কর্মকান্ডে। যদিও বেশ কয়েকদিনের শ্যুটিং আগে থেকেই করা থাকে, তাই খুব একটা সমস্যা হয় না।

তবে এবার ব্যক্তিগত কারণ অথবা রাজনৈতিক কারণ যাই হোক না কেন, ‘দিদি নাম্বার ওয়ান’ ছেড়ে দিতে হল রচনা বন্দ্যোপাধ্যায়কে। রচনার পরিবর্তে তাহলে কাকে দেখা যাবে সঞ্চালনার ভূমিকায়? রচনা বন্দ্যোপাধ্যায় যদি না থাকেন তাহলে কি আগের মত টিআরপি বজায় রাখতে পারবে এই অনুষ্ঠানটি?

‘দিদি নাম্বার ওয়ান’ চিরকালের জন্য ছেড়ে যাচ্ছেন না রচনা। মাত্র তিন দিনের জন্য রচনা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় সঞ্চালনার দায়িত্ব সামলাবেন অন্যতম বিখ্যাত সঞ্চালক মীর। মীর যে কত ভালো সঞ্চালনা করতে পারেন সে কথা তো আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *