বাংলায় বিজেপির নতুন সেনাপতি শমীক! শুনেই কী বললেন দলে এখন ‘ব্রাত্য’ দিলীপ ঘোষ

কলকাতা- দলীয় সাংগঠনিক কর্মসূচি থেকে আপাতত দূরে আছেন সদ্য বিবাহিত দিলীপ ঘোষ। জানা যায়, কট্টর আরএসএস ছাত্র তথা বর্ষীয়ান দিলীপ ঘোষের বিবাহে আপত্তি জানিয়েছিল সংঘ। তিনি সেই নির্দেশ মানেননি। বিয়ের পরপর দিঘায় মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। তাতে বিজেপির অভ্যন্তরে প্রবল ক্ষোভ ছড়ায়। এর পর দিলীপ ঘোষ প্রত্যুত্তরও দেন। ক্রমে সাংগঠনিক কর্মসূচি থেকে দূরে চলে যান তিনি।

২০২৬ ভোটের আগে শমীক ভট্টাচার্যকে সামনে রেখেই কি লড়তে চাইছে? দিলীপ ঘোষ বলেন, উনি আমাদের নেতা এবং বিরোধী দলনেতাও। সুতরাং ওর কথা মতো চলতে হবে। শমীক ভট্টাচার্য সিনিয়র নেতা, পার্টির নিয়ম মেনেই হয়েছে। সবাইকে মানিয়ে নিয়ে চলতে পারবে। আমি এখন কোনও পদে নেই, আমি কর্মীদের মতো কাজ করছি।’

এদিন দুর্গাপুরে রাজীব গান্ধী মেলা ময়দানে পরিদর্শনে এসে বিজেপি নেতা দিলীপ ঘোষ আরও বলেন, দলবদলের রাজনীতি আমরা করি না। আমি দল গঠন করিনি। তবে দল দাঁড় করিয়েছি। সেই দলই একদিন মানুষের স্বপ্নপূরণ করবে।

শমীক ভট্টাচার্যকে বরণের অনুষ্ঠানে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে দিলীপ ঘোষ ব্যস্ত ছিলেন খড়্গপুরে জনসংযোগে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *