বিয়ের সাত মাস পর হনিমুন দিলীপ-রিঙ্কুর! আনন্দের মাঝে মায়ের মন কাঁদল ছেলের জন্য

কলকাতা- বিয়ের ৭ মাস পর হানিমুনে দিলীপ ঘোষ-রিঙ্কু। ১৮ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসেন বছর ৬০ এর দিলীপ ঘোষ।

সংঘ পরিবারের সদস্য হয়েও বিয়ে! এই নিয়ে সেই সময় প্রচুর সমালোচনা হয়েছিল। দলের তরফেও তাঁকে নাকি বারণ করা হয়েছিল বিয়ে করতে। কিন্তু সব কিছু উপেক্ষা করে রিঙ্কু মজুমদারকে বিয়ে করেন দিলীপ ঘোষ। এবার মধুচন্দ্রিমাও সেরে নিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।

২৪ নভেম্বর ছিল স্ত্রী রিঙ্কু মজুমদারের জন্মদিন। জন্মদিনে স্ত্রীকে সারপ্রাইজ দিতে দিলীপ সোজা চলে যান আন্দমান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ৫ দিন কাটিয়ে ফিরে আসেন কলকাতায়।

রিঙ্কু মজুমদার জানিয়েছেন, আমার অনেকদিন ধরেই ইচ্ছে ছিল কোনও একটা বিচে বেড়াতে যাবো। তবে আমাকে নিয়ে সোজা আন্দামান যাওয়ার পরিকল্পনা করেছে সেটা ভাবিনি। আমরা আন্দামানে পৌঁছনোর পর বহু মানুষ আমাদের সঙ্গে দেখা করতে এসেছেন। আমাদের সঙ্গে ছবি তুলেছেন।

রিঙ্কু আরও বলেন, আমরা দু’জনে ঠিক করেছিলাম ছেলেটাকে সঙ্গে নিয়ে দূরে কোথাও বেড়াতে যাব। আসলে নিয়তি আমার জন্য অন্যকিছু লিখে রেখেছিল। ছেলেটাকে অকালে কেড়ে নিল। আর তিনজনে মিলে যাওয়া হল না।

ছেলেকে হারানোর পর একজন মায়ের মানসিক পরিস্থিতি কেমন হতে পারে কয়েকমাস আগেই জানিয়েছিলেন দিলীপ ঘোষ। সেই মানসিক যন্ত্রণা থেকে স্ত্রীকে মুক্তি দিতেই তাঁর জন্মদিনে আন্দামান ভ্রমণ। স্বামীর কাছে এই ‘বিশেষ উপহার’ পেয়ে বেজায় খুশি রিঙ্কু মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *