দীপাবলিতে দেশবাসীর জন্য উপহার! লালকেল্লা থেকে বড় ঘোষণা মোদির

নয়াদিল্লি- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭৯তম স্বাধীনতা দিবসের ভাষণে দেশবাসীর জন্য দীপাবলির উপহারের কথা ঘোষণা করেছেন। শুক্রবার দিল্লির লালকেল্লা থেকে তিনি জানান, সরকার পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার ব্যবস্থা আনতে চলেছে, যা সাধারণ মানুষের করের বোঝা কমাবে।

তিনি আরও বলেন, “গত আট বছরে সরকার জিএসটি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে এবং কর প্রক্রিয়াকে সরল করেছে। এখন সময় এসেছে সেই পরিবর্তনগুলো পর্যালোচনা করার। এই লক্ষ্যে একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল, যেখানে রাজ্যগুলির মতামতও নেওয়া হয়েছে।”

মোদির দাবি, এই নতুন সংস্কারের ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের উপর কর কমবে, যা সাধারণ মানুষের জন্য জিনিসপত্র আরও সস্তা করে তুলবে। এছাড়াও, ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলিও ব্যাপকভাবে উপকৃত হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। চাঙ্গা হবে দেশের অর্থনীতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *