অবশেষে নোবেল পুরস্কার উঠল ডোনাল্ড ট্রাম্পের হাতে! কথা রাখলেন মাচাদো

কলকাতা – শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের হাতে উঠল নোবেল পুরস্কার। সৌজন্যে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো।

২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন তিনি। কিন্তু দিনকয়েক আগেই ঘোষণা করেছিলেন, নিজের পুরস্কার তিনি তুলে দিতে চান মার্কিন প্রেসিডেন্টের হাতে। সেই কথামতোই বৃহস্পতিবার হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন মাচাদো। মার্কিন প্রেসিডেন্টের হাতে তুলে দেন নিজের নোবেল পুরস্কার।

ভেনেজুয়েলার বিরোধী নেত্রীর মতে, নোবেল পুরস্কারের যোগ্য দাবিদার ট্রাম্প। তাই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নিজের নোবেল পুরস্কার ভাগ করে নিতে চান বলে জানিয়েছিলেন। তারপরেই ভেনেজুয়েলায় অপারেশন চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে মার্কিন ফৌজ। এই বিষয়টিকে ‘ভেনেজুয়েলায় স্বাধীনতার সূর্যোদয়’ বলে উল্লেখ করেন নোবেলজয়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *