কলকাতা- মঙ্গলবার রাত ৯টা বেজে ৫ মিনিট নাগাদ আচমকাই ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ এলাকা।
প্রায় ১৫ সেকেন্ড স্থায়ী হয় কম্পন। এর জেরে আতঙ্কে রাস্তায় নেমে আসেন অসংখ্য মানুষ। বহুতল আবাসন থেকে শুরু করে সাধারণ বাড়ি— সর্বত্রই মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, কম্পনের উৎসস্থল প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার। জার্মান রিসার্চ সেন্টার অফ জিওসায়েন্সের তথ্য অনুযায়ী, মায়ানমারে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল।
ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল, যা মায়ানমারের আকিয়াব শহর থেকে প্রায় ৭০ মাইল দূরে অবস্থিত। কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও।
কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। উল্লেখ্য, গত ২১ নভেম্বরও কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলোতে মৃদু কম্পন অনুভূত হয়েছিল।
