লর্ডস টেস্টে ইংল্যান্ডকে জেতান তিনি, সেই ক্রিকেটারই আর খেলতে পারবেন না গোটা সিরিজ!

কলকাতা- লর্ডস টেস্টে সিরাজের উইকেট নিয়ে ইংল্যান্ডকে জিতিয়েছিলেন তিনি। সেই শোয়েব বশির খেলতে পারবেন না সিরিজের বাকি দুটি টেস্টে।

আঙুলের চোটে জেরবার তিনি। জানা গিয়েছে, লর্ডস টেস্টে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়েছেন তিনি। চিড় ধরেছে তাঁর আঙুলে।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড একটি বিবৃতি প্রকাশ করে বলেছে, ‘বাঁ-হাতের আঙুলে চিড় ধরেছে শোয়েব বশিরের। যার ফলে ভারতের বিরুদ্ধে বাকি দুটি টেস্টে তিনি আর খেলতে পারবেন না। চলতি সপ্তাহের শেষে তাঁর আঙুলে অস্ত্রপচার করা হবে।’

ভারতের বিরুদ্ধে সিরিজের শুরু থেকেই চোট সমস্যায় ভুগছে ইংল্যান্ড দল। দলের বেশ কয়েকজন পেসার চোটের কারণে দলের বাইরে রয়েছেন। এবার সেই তালিকায় নাম জুড়ল শোয়েবের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *