কলকাতা- বাংলার বক্সঅফিস জুড়ে ‘ধূমকেতু’ ঝড়। ১৪ অগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে এই ছবি। তবে ছবি মুক্তির আগে থেকেই অ্যাডভান্স বুকিং ছিল চোখে পড়ার মতো।
প্রথম দিনে প্রায় ২ কোটির বেশি আয় হয়েছিল। এবার নির্মাতাদের পক্ষ থেকে প্রকাশ্যে এল দ্বিতীয় দিনের হল আয়। শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং দেব দু’জনেই একটি ছবি শেয়ার করে সকলকে জানিয়েছেন, প্রথম দিনেই ২.১০ কোটি টাকা আয় করেছে ধূমকেতু।
এবার নির্মাতাদের পক্ষ থেকে সামনে আনা হল দ্বিতীয় দিনের আয়। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে দ্বিতীয় দিন অর্থাৎ ১৫ অগস্ট মানে ছুটির দিনে ছবিটি প্রায় ৩.০২ কোটি টাকা আয় করেছে।
১০ বছর ধরে ‘ধূমকেতু’ নানা জটিলতায় মুক্তি পায়নি। দর্শকদের মুখে হাসি ফোটাতে নির্মাতারা সব জটিলতা কাটিয়ে ১০ বছর পর এই ছবি মুক্তি দিতে সক্ষম হলেন।
