চিরতরে বন্ধ হয়ে গেল দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল! বছরের শুরুতেই মন খারাপ করা খবর

কলকাতা- নয়ের দশক থেকে জনপ্রিয় চ্যানেল। তরুণ প্রজন্মের কাছে প্রবল জনপ্রিয়। সেই ‘এমটিভি’ এবার ইতিহাসের পাতায় উঠে গেল!

বছরের শুরুতেই এমটিভি-র বেশ কিছু আইকনিক মিউজিক চ্যানেল পাকাপাকিভাবে বন্ধ করে দিল মূল সংস্থা প্যারামাউন্ট গ্লোবাল। ৩১ ডিসেম্বর মাঝরাতেই চিরতরে বন্ধ হয়ে গিয়েছে এই চ্যানেলগুলোর সম্প্রচার।

দীর্ঘ কয়েক দশক ধরে মিউজিক ভিডিও এবং রিয়্যালিটি শো-এর মাধ্যমে বিশ্ব বিনোদনের সংজ্ঞাই বদলে দিয়েছিল এমটিভি। কিন্তু স্ট্রিমিং সার্ভিসের ক্রমবর্ধমান দাপট এবং ডিজিটাল যুগে দর্শকদের পছন্দ বদলে যাওয়ায় এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

দর্শক সংখ্যা কমে যাওয়া এবং বিজ্ঞাপনের ঘাটতির কারণেই এই নেটওয়ার্কগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে।এমটিভি-র অধীনে থাকা একাধিক জনপ্রিয় চ্যানেল যেমন— ‘এমটিভি ৮০এস’, ‘এমটিভি ৯০এস’ এবং ‘এমটিভি জিরো জিরোজ’ চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে।

প্যারামাউন্ট গ্লোবাল তাদের ব্যবসার নতুন কৌশল হিসেবে এখন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘প্যারামাউন্ট প্লাস’-এ বেশি বিনিয়োগ করতে চাইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *