কলকাতা – বর্ষবরণের আনন্দ বদলে গেল বিষাদে। সুইজারল্যান্ডের ক্র্যান্স মন্টানায় একটি পানশালায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ৪০ জনের। জখম ১০০।
বৃহস্পতিবার সুইস পুলিশ জানিয়েছে, আলপাইন স্কি রিসর্ট টাউনের লে কনস্টেলেশন নামের পানশালায় বর্ষবরণের পার্টি চলছিল। বুধবার স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিট নাগাদ, যখন সবাই নববর্ষের উৎসবে মেতেছিলেন, তখনই হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সময় বহু মানুষ উপস্থিত ছিলেন সেখানে। পুলিশ জানিয়েছে, আগুনের উৎস এখনও স্পষ্ট নয়, তবে মুহূর্তের মধ্যে তা বিধ্বংসী রূপ নেয়।
ক্ষতিগ্রস্তদের পরিজনদের জন্য একটি বিশেষ নম্বরও চালু করেছে প্রশাসন। জখমদের চিকিৎসা চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
