স্বাধীনতা দিবসের সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা বর্ধমানে, ১০ জনের মৃত্য়ু, আহত অন্তত ৪০

কলকাতা- স্বাধীনতা দিবসের সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা বর্ধমানে। ঘটনায় দুই মহিলা সহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে, আহত প্রায় ৪০ জন।

দাঁড়িয়ে থাকা লরির পেছনে একটি যাত্রীবাহি বাস এসে সজোরে ধাক্কা মারার ফলে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি বাসে চেপে বিহারের মতিয়ার জেলার চিরাইয়া সরসওয়াঘাট এলাকার বেশ কিছু বাসিন্দা পূণ্য ভ্রমণে বেরিয়ে ছিলেন। দেওঘর সহ বিভিন্ন তীর্থস্থান ঘোরার পর বৃহস্পতিবার গঙ্গাসাগরে পূণ্য স্নান সারেন পূণ্যার্থীরা।

এর পর কলকাতা ঘুরে বাসে চেপে পূণ্যার্থীরা এদিন বিহারে ফিরছিলেন। সেই সময় পূর্ব বর্ধমানে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় ফাগুপুর এলাকায় জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা লরিটির পেছনে গিয়ে সজোরে ধাক্কা মারে বাসটি।

এই ভয়াবহ দুর্ঘটইনার পরেই তীব্র যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। বর্তমানে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *