কলকাতা- কলকাতায় শীতের সন্ধ্যায় ভয়াবহ আগুন। দাউ দাউ করে আগুন জ্বলছে নিউ টাউনের ইকো পার্কের কাছে ঘুনি বস্তিতে।
ওই এলাকায় রয়েছে শতাধিক ঝুপড়ি। সেগুলিতেই আগুন ধরে গিয়েছে বলে খবর। একের পর এক ঝুপড়ি ভস্মীভূত হয়ে যাচ্ছে। ঘুনি বস্তিতে এই অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। আগুনের মধ্যে থেকেই পরপর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
এরই মধ্যে দমকলের ১২টি ইঞ্জিন পৌঁছেছে ঘটনাস্থলে। তবে এখন আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর।
