রাষ্ট্রপতির মেইল অভয়ার মা-বাবাকে, বিচারের পথে অবশেষে আলো দেখতে পেলেন তাঁরা!

কলকাতা-  রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তরফে মেইল পেলেন অভয়ার বাবা-মা। তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়ে জানানো হয়েছে। রাষ্ট্রপতির আপ্ত সহায়ক তাঁদের সঙ্গে যোগাযোগ করে নেবেন।

এক বছর পেরিয়েছে আরজি করের সেই নারকীয় ঘটনার। সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজার নির্দেশ দিয়েছে আদালত। পালটা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সঞ্জয়।

বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চেয়েছেন অভয়ার বাবা-মা। কিন্তু দেখা মেলেনি। সম্প্রতি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে দিল্লি উড়ে গিয়েছিলেন তাঁরা। কিন্তু তাতেও লাভ হয়নি। অবশেষে রাষ্ট্রপতির দপ্তর থেকে মেল পেলেন অভয়ার বাবা-মা। 

অভয়ার বাবা জানান,  “রাষ্ট্রপতির কাছ থেকে একটা ভালো খবর পেয়েছি। রাষ্ট্রপতি বলেছেন ওনার আপ্ত সহায়ক আমাদের সঙ্গে যোগাযোগে থাকবেন। আমাদের যে সমস্যাগুলি হচ্ছে সেগুলো সমাধানের চেষ্টা করবেন। এখন একটু হলেও আশা জাগছে। এনারা আমাদের সহযোগিতা করলেও বিচারটা পেতে আমাদের সুবিধা হবে।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *