হাঁসফাস গরম চলবে কতদিন? জানাল হাওয়া অফিস, ৬ জেলায় তাপপ্রবাহের সতর্কতা

কলকাতা- বাংলার জেলায় জেলায় বেড়ে চলেছে তাপমাত্রা। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তাতে পারদ অবশ্য নামবে না। শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে। রবি এবং সোমবারও একই পরিস্থিতি বজায় থাকবে। ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাপিয়ে যেতে পারে তাপমাত্রার পারদ।

হাওয়া অফিস জানিয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। তাপপ্রবাহ থেকে বাদ যাচ্ছে না উত্তরবঙ্গও। নিচের জেলাগুলিও সূর্যের তাপে পুড়বে। উপরের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস। আগামী তিনদিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। বাড়বে কলকাতার তাপমাত্রাও। মঙ্গলবার পর্যন্ত অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আলাদা করে রবিবার ও সোমবার তাপপ্রবাহের সতর্কবার্তা বেশি।

রবিবার দক্ষিণের আট জেলায় বৃষ্টি হতে পারে। উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম ও মঙ্গলবার ছ’টি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। বুধ ও বৃহস্পতিবার কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বেলা বাড়লে গরমে হাঁসফাঁস বাড়বে। শুষ্ক আবহাওয়ায় গরম চলবে মঙ্গলবার পর্যন্ত।

দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেরও তাপমাত্রা বাড়বে। সেখানেও রবিবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দুই দিনাজপুর জেলার কিছু অংশে অস্বস্তিকর শুষ্ক আবহাওয়া তৈরি হবে। মালদায় তৈরি হবে তাপপ্রবাহ পরিস্থিতি। রবিবার তাপপ্রবাহের পরিস্থিতি মালদহ, দুই দিনাজপুরে। সোমবারেও তাপপ্রবাহ চলবে মালদহে। গরম ও অস্বস্তি থাকবে বাকি জেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *