কলকাতা- আপাতত বৃষ্টির হাত থেকে রেহাই নেই। আগামী কয়েকদিন দুর্যোগ জারি থাকবে বঙ্গে। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই দুর্যোগের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। বৃহস্পতিবার দক্ষিণের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, নদিয়াতে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।
অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানে। শুক্রবার রয়েছে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কমলা সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়াতে। কোনও কোনও জেলায় রবি, সোম, মঙ্গলবারও রয়েছে দুর্যোগ চলার সম্ভাবনা।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গে বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতেই। তবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরে।
ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলায়। শুক্রবারও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারও এই দুই জেলা সহ ভারী বৃষ্টিতে ভাসবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার। সোমবার পর্যন্ত একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।
