দুপুরেই নামল অন্ধকার! কলকাতায় ঝেঁপে বৃষ্টি, সঙ্গে বজ্রপাত! আবার জল জমার আশঙ্কা

কলকাতা – দুপুরেই নামল অন্ধকার!

শুক্রবার দুপুরে কলকাতায় বৃষ্টি। প্রাক কালিপুজোর কলকাতায় দুপুরেই নেমে এল রাতের অন্ধকার। কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে প্রবল বৃষ্টিপাতে জল জমা শুরু হয়েছে।

আবহাওয়া দপ্তর যদিও জানাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেওয়া শুরু করেছে বর্ষা। কিন্তু শুক্রবারের বৃষ্টিতে কলকাতাতেও ফের জল জমার আতঙ্ক সাধারণ মানুষের মনে।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছিল সপ্তাহের শেষে রাজ্য থেকে বিদায় নেবে বর্ষা। উপকূল অঞ্চল-সহ রাজ্যে কিছু অংশে দু-এক পশলা বৃষ্টি হলেও বেশিভাগ জায়গা থেকেই ইতিমধ্যে বর্ষা বিদায় নেওয়া শুরু করেছে।

শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির যে সম্ভাবনা ছিল। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলী, নদিয়া এবং দুই ২৪ পরগণায় রবিবার পর্যন্ত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *