কলকাতা – শাহরুখ খানের বয়স এখন ৫৯। তবে তাঁর ফিটনেস নিয়ে প্রশ্নের কোনও জায়গাই নেই। বয়স যেন তাঁর কাছে একটা সংখ্যা মাত্র। তবে ডায়েট নিয়ে খুব একটা চিন্তিত নন শাহরুখ খান। যদিও জাঙ্ক ফুড তিনি এড়িয়ে চলেন। ছেড়েছেন ধূমপানের অভ্যাস।
কফির প্রতিও শাহরুখের রয়েছে এক অমোঘ টান। সেক্ষেত্রেও বেশ কিছুটা সতর্ক হয়ে উঠেছেন কিং খান। The Economic Times-কে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ নিজের ডায়েট নিয়ে সব সিক্রেট ফাঁস করেন। চলুন জেনে নেওয়া যাক, দিনভর কিং খান কী-কী খান?
ডায়েট নিয়ে খুব বেশি নিয়ম মানেন না শাহরুখ খান। বরাবরই তিনি খাবার বিষয় খুব একটা সচেতনতা বজায় রাখতে না। তবে একটা বয়েসর পর বেশ কিছু খাবারকে তিনি বাতিলের খাতায় রেখেছেন। তাই বলে কড়া ডায়েটে একেবারেই না কিং খানের।
মূলত দিনে ২ বার খাবার খেয়ে থাকেন শাহরুখ। এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেছিলেন, “আমি দিনে দু’বার খাবার খাই। লাঞ্চ-ডিনার। এর বাইরে আমি কোনও সময় খাবার খাই না।”
এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, “আমি খুব একটা গুছিয়ে খেতেও পছন্দ করি না। আমার খাবারে মূলত থাকে, ছোলা, গ্রিল্ড চিকেন, ব্রোকলি আর মাঝে মধ্যে ডাল। বহু বছর ধরে আমি এই খাবারই খেয়ে আসছি।”
শাহরুখ খানের কথায়, “যখন আমি ট্রাভেল করি, কিংবা কারও বাড়ি যাই, তখন আমাকে গুছিয়ে যা দেওয়া হয়, আমি তাই খাই। বিরিয়ানি, রুটি, পরোটা, ঘিয়ের তৈরি রান্না লস্যি সব। আমি যখন অন্যের সঙ্গে খেতে বসি, তখন আমি নিজেকে ডায়েটের মধ্যে আটকে রাখি না।”
