কলকাতা- সুপ্রিম কোর্টের রায় মেনে চিহ্নিত অযোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগপ্রক্রিয়া থেকে বাদ দিতে হবে রাজ্যকে। অর্থাৎ এসএসসির পরীক্ষায় অংশ নিতে পারবেন না চিহ্নিত অযোগ্যরা।
এসএসসির নতুন বিজ্ঞপ্তি নিয়ে সোমবার এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, কোনও চিহ্নিত অযোগ্য প্রার্থী আবেদন করে থাকলে সেই আবেদনপত্র বাতিল করতে হবে।
প্রসঙ্গত, নিয়োগ প্রক্রিয়ায় বেলাগাম দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টের নির্দেশমতো ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। এর পর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা দফতর। বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হয়। মামলাকারীরা জানিয়েছিলেন, চিহ্নিত অযোগ্যরা আবেদন করতে পারবে না এমন কথা বিজ্ঞপ্তিতে বলা নেই।
এদিন উচ্চ আদালতে রাজ্য এবং এসএসসি’র তরফে আইনজীবী জানান, শীর্ষ আদালতের নির্দেশে কোথাও এমনটা বলা নেই যে ‘চিহ্নিত অযোগ্য’রা নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।
