কলকাতা- উচ্চ মাধ্যমিকে রাজ্যে প্রথম রূপায়ণ পাল। বর্ধমান সিএমএস হাইস্কুলের পড়ুয়া সে। প্রাপ্ত নম্বর-৪৯৭। শতাংশের হিসেবে ৯৯.৪%। দ্বিতীয় কোচবিহারের বক্সিরহাট হাইস্কুলের তুষার দেবনাথ। তার প্রাপ্ত নম্বর-৪৯৬।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ৫০ দিনের মাথায় ফল প্রকাশ করা হল। এ বছর পরীক্ষা দিয়েছে ৪ লক্ষ ৭৩ হাজার ৯১৯ জন। উত্তীর্ণ হয়েছে ৪ লক্ষ ৩০ হাজার ২৮৬ জন। ২০২৪-এ পাশের হার ছিল ৯০ শতাংশ, যা বেড়ে হয়েছে ৯০.৭৯ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯২.৩ শতাংশ, ছাত্রীদের পাশের হার ৮৮.১৩ শতাংশ। মেধা তালিকায় রয়েছে ৭২ জন।
প্রথম হয়েছে রূপায়ন পাল। বর্ধমান সিএমএস স্কুল, পূর্ব বর্ধমান। প্রাপ্ত নম্বর: ৪৯৭ (৯৯.৪ শতাংশ)।
দ্বিতীয়- তুষার দেবনাথ। বক্সিরহাট হাই স্কুল, কোচবিহার। প্রাপ্ত নম্বর: ৪৯৬ (৯৯.২ শতাংশ)।
তৃতীয়- রাজর্ষি অধিকারি। আরামবাগ হাই স্কুল, হুগলি। প্রাপ্ত নম্বর: ৪৯৫ (৯৯ শতাংশ)।
চতুর্থ- সৃজিতা গোস্বামী। সোনামুখী গার্লস হাই স্কুল, বাঁকুড়া। প্রাপ্ত নম্বর: ৪৯৪ (৯৮.৮ শতাংশ)।
পঞ্চম- ৬ জন। প্রত্যেকের প্রাপ্ত নম্বর: ৪৯৩ (৯৮.৬ শতাংশ)।
১) বীরেশ ঘোষ, রামকৃষ্ণ বিদ্যাভবন, পশ্চিম মেদিনীপুর।
২) প্রান্তিক গঙ্গোপাধ্যায়, আরামবাগ হাই স্কুল, হুগলি।
৩) তন্ময় পথিক, সোনারপুর বিদ্যাপীঠ হাই স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।
৪) ঋত্বিক পাল, কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউট, পূর্ব বর্ধমান।
৫) কুন্তল চৌধুরি, ভাতার এমপি হাই স্কুল, পূর্ব বর্ধমান।
৬) ঐশিকী দাস, মনীন্দ্রনাথ হাই স্কুল, কোচবিহার।
