‘সাবধান বাংলাদেশ, তোমাদের কিন্তু দুটো চিকেন নেক আছে’, প্রতিবেশী দেশকে ভয়ঙ্কর হুঁশিয়ারি হিমন্ত বিশ্বশর্মার

কলকাতা: চিকেন নেক নিয়ে আবার বাংলাদেশকে হুঁশিয়ারি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। বাংলাদেশের দু’টি চিকেন নেক নিয়ে সুর চড়িয়েছিলেন তিনি। এবার বাংলাদেশের মানচিত্র সোশাল মিডিয়ায় শেয়ার করে দিলেন। অসমের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ভারতের ‘চিকেন নেক’ নিয়ে যারা ভয় দেখানোর চেষ্টা করে তাদের মনে রাখা উচিত নিজের দেশের অবস্থাও।

কয়েকদিন আগেই সাংবাদিক সম্মেলনে হিমন্ত বলেছিলেন, “আমাদের একটা চিকেন নেক রয়েছে। কিন্তু বাংলাদেশের চিকেন নেকের সংখ্যা দু’টি। যদি বাংলাদেশ আমাদের চিকেন নেককে আক্রমণ করে, তা হলে আমরা বাংলাদেশের দুটো চিকেন নেকেই আক্রমণ করব।” হিমন্তর শেয়ার করা বাংলাদেশের মানচিত্রে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, কোন দু’টি অংশকে চিকেন নেক বলে উল্লেখ করা হচ্ছে।

এক্স হ্যান্ডেলে হিমন্ত লিখেছেন, ‘বাংলাদেশের দু’টি চিকেন নেক রয়েছে যেটা অনেক অনেক বেশি নড়বড়ে। প্রথমটা হল দক্ষিণ দিনাজপুর থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে নর্থ বাংলাদেশ করিডর। এই এলাকায় কোনও সমস্যা হলে গোটা রংপুর বিচ্ছিন্ন হয়ে পড়বে বাংলাদেশের থেকে। দ্বিতীয়টা হল দক্ষিণ ত্রিপুরা থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরত্বে চিটাগং করিডর। ভারতের চিকেন নেকের থেকেও অনেকটা ছোট এই অংশ। তাছাড়াও বাংলাদেশের রাজধানী এবং অর্থনৈতিক রাজধানীর মধ্যে এই পথটাই একমাত্র সংযোগকারী।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *