কলকাতা – SIR আবহে প্রথমবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ২৯ ডিসেম্বর সল্ট লেকের দফতরে বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ।
৩০ ডিসেম্বর অমিত শাহের সাংবাদিক সম্মেলন। ওই দিন ভোট নিয়ে বিজেপির কোর কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেদিনই ভোটের আগে RSS-এর সঙ্গে সমন্বয় বৈঠক করবেন শাহ।
৩১ ডিসেম্বর গিরিশ ঘোষের মূর্তিতে মাল্যদান ও সিস্টার নিবেদিতার বাড়ি যাবেন শাহ। সেদিন সায়েন্স সিটিতে কলকাতার সমস্ত ওয়ার্ডের বুথ কর্মীদের সঙ্গে বৈঠক করবেন শাহ।
SIR-এর পর প্রথম বিধানসভা ভোট হয় বিহারে। আর সেখানে নজরকাড়া ফল করেছে বিজেপি। গত দশ বছরে এই প্রথমবার বিহারে প্রাপ্ত আসনের নিরিখে প্রথম হয়েছে বিজেপি। আর সেই ফল ঘোষণার দিনেই স্বয়ং প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছিলেন, বিহার নির্বাচন জিতে এবার তাঁদের পরের টার্গেট বাংলা!
তিনি বলেছিলেন, এই জয় কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, অসম এবং পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের আত্মবিশ্বাসে ভরপুর করে দিয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের রাস্তা তৈরি করে দিল বিহার।
