কলকাতা- একজন সুস্থ মানুষ রোজ ১-২টি ডিম খেতে পারেন। বলছেন ডায়েটিশিয়ানরা যাঁদের হৃদরোগ বা উচ্চ কোলেস্টেরলের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে ডিমের পরিমাণ সীমিত রাখা উচিত।
ডিমের সাদা অংশে প্রোটিন বেশি থাকে এবং চর্বি ও কোলেস্টেরল কম থাকে। ডিমের কুসুমে ভিটামিন, মিনারেল এবং কিছু ফ্যাট থাকে। সুস্থ মানুষের জন্য প্রতিদিন ১টি ডিমের কুসুম এবং প্রয়োজনে আরও কিছু ডিমের সাদা অংশ খাওয়া যেতে পারে।
ডিমের মধ্যে প্রোটিন, ভিটামিন, মিনারেল এবং অন্যান্য পুষ্টি উপাদান থাকে যা শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। ডিম পেশি গঠন, রোগ প্রতিরোধ এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।
ডিমের কুসুমে শরীরের প্রয়োজনের তুলনার বেশি কোলেস্টেরল রয়েছে। আর এটাই হল সমস্যার বিষয়। তাই হাই ব্লাড প্রেশারে ভুক্তভোগীদের গোটা ডিম খেতে বারণ করা হয়।
গোটা ডিম না খেলেও সাদা অংশ অনায়াসে খাওয়া যায়। আসলে ডিমের কুসুমে রয়েছে কোলেস্টেরল। এর সাদা অংশে প্রোটিন ছাড়া তেমন কিছু নেই। তাই হাই প্রেশারে ভুক্তভোগীর চাইলে দিনে ১টা কেন, ২-৩টে ডিমের সাদা অংশ খেতে পারেন।
