ভারতে আসার জন্য কত টাকা নিয়েছেন মেসি? সরকার কত টাকা কর আদায় করেছে? জেনে নিন

কলকাতা- লিওনেল মেসি যখনই মাঠে নামেন, কোটি কোটি ভক্তের হৃদস্পন্দন বেড়ে যায়। সম্প্রতি ভারত সফরে এসেছিলেন তিনি। কিন্তু সেই সফর ঘিরে এখন দানা বেঁধেছে চরম বিতর্ক।

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে বিশৃঙ্খলা এবং আয়োজক শতদ্রু দত্তের গ্রেফতারের পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।

এই সফরের জন্য মেসিকে কত টাকা দেওয়া হয়েছে এবং ভারত সরকার কত টাকা কর (Tax) পেয়েছে, তা শুনলে অবাক হয়ে যাবেন।

তদন্তকারী দলের (SIT) কাছে আয়োজক শতদ্রু দত্ত জানিয়েছেন, মেসির এই ভারত সফরের জন্য মোট ১০০ কোটি টাকা খরচ করা হয়েছিল। এর মধ্যে খোদ লিওনেল মেসিকে সাম্মানিক হিসেবে দেওয়া হয়েছে ৮৯ কোটি টাকা।

বাকি ১১ কোটি টাকা জমা পড়েছে ভারত সরকারের রাজকোষে কর হিসেবে। মাত্র কয়েক ঘণ্টার জন্য ভারতে এসে বিপুল অঙ্কের অর্থ নিয়েছেন মেসি।

একটি রিপোর্টে দাবি করা হয়েছে, সল্টলেক স্টেডিয়ামে বিশৃঙ্খলার জেরে মেসি অত্যন্ত অসন্তুষ্ট ছিলেন। বিশেষ করে ভক্তদের অযাচিত ছোঁয়া বা পিঠ চাপড়ানো এবং জড়িয়ে ধরা তিনি একেবারেই পছন্দ করেননি। নিরাপত্তায় বড়সড় গাফিলতি থাকায় নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়েন তিনি।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ১০০-র বাইরে থাকা দেশ ভারত। এমন দেশে ফুটবল পরিকাঠামো যখন ধুঁকছে, তখন কি এই ১০০ কোটি টাকা ব্যয় করে মেসিকে আনাটা যথাযথ? প্রশ্ন উঠছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *