অনলাইনে ভোটার আইডি কীভাবে পাবেন? ভোটার তালিকা ডাউনলোড কীভাবে করবেন?  জেনে নিন

কলকাতা- কোনও ভোটার তখনই ভোট দিতে পারেন, যদি তাঁর নাম ভোটার তালিকায় থাকে! বর্তমানে পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে (এসআইআর) প্রক্রিয়া চলছে।

বুথ-লেভেল অফিসারেরা (বিএলও) বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন এবং ভোটারদের নিজের নাম যাচাই করতে অনুরোধ করছেন। কোনও ভোটার যাতে বাদ না পড়েন, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোট দিতে চাইলে অবশ্যই ভোটার লিস্টে নাম থাকা বাধ্যতামূলক। তাই অনলাইনে কীভাবে ভোটার তালিকা ডাউনলোড করবেন এবং নিজের নাম খুঁজে পাবেন, দেখে নিন সহজ উপায়।

ভোটার তালিকা কীভাবে ডাউনলোড করবেন?

প্রথমে ভিজিট করুন নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে ‘PDF E-Roll’ নামে একটি অপশন দেখতে পাবেন। লিঙ্কে ক্লিক করলে সব রাজ্যের ইলেক্টোরাল রোলের তালিকা খুলবে। এরপর আপনি নিজের রাজ্যের নাম সিলেক্ট করুন। তারপর আপনার জেলার নাম বাছুন। জেলা নির্বাচন করলে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রগুলির নাম দেখতে পাবেন। আপনি যে কেন্দ্রের ভোটার, সেটি নির্বাচন করুন। এরপর ওই কেন্দ্রের আওতাধীন সব বুথের তালিকা খুলবে। নিজের বুথের পাশে থাকা ‘Final Roll’ অপশনে ক্লিক করলেই আপনি ভোটার লিস্ট দেখতে ও ডাউনলোড করতে পারবেন।

EPIC নম্বর ব্যবহার করেও ভোটার তালিকায় নিজের নাম খুঁজে পাওয়া যায়।

আপনাকে প্রথমে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘Search Your Name in E-roll’ অপশনে ক্লিক করবেন। নিজের EPIC নম্বর ও অন্যান্য তথ্য জমা দিয়ে সার্চ করুন। EPIC বা Election Photo Identity Card নম্বরটি আপনার ভোটার কার্ডের উপরের অংশে দেওয়া থাকে। অনলাইনে ভোটার আইডি ডাউনলোড করতেও এই EPIC বা Form Reference Number লাগে।

অনলাইনে ভোটার আইডি কীভাবে ডাউনলোড করবেন?

১. ভিজিট করুন অফিসিয়াল Voter Services Portal।

২. মোবাইল নম্বর, পাসওয়ার্ড ও ক্যাপচা দিয়ে ‘Request OTP’ ক্লিক করুন।

৩. মোবাইলে পাওয়া OTP দিয়ে লগ ইন করুন।

৪. ‘E-EPIC Download’ ট্যাবে যান।

৫. সার্চ অপশনে EPIC No. বা Form Reference No. যে কোনও একটি নির্বাচন করুন।

৬. EPIC নম্বর বা রেফারেন্স নম্বর দিয়ে রাজ্য নির্বাচন করে ‘Search’ ক্লিক করুন।

৭. আপনার ভোটার আইডির ডিটেলস আসবে। সেখানে ‘Send OTP’ ক্লিক করুন।

৮. OTP যাচাই করার পর ‘Download e-EPIC’ ক্লিক করলেই ডিজিটাল ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *