বেআইনি টোটো বন্ধ! টোটো চালকদের জন্য বড় খবর, কীভাবে করাবেন রেজিস্ট্রেশন, খরচ কত? জেনে নিন

কলকাতা – রাজ্যজুড়ে বেআইনি টোটো চলাচল রুখতে পশ্চিমবঙ্গ সরকার টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে আরও সহজ ও অনলাইনমুখী করেছে। রাজ্যের পরিবহণ দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে প্রতিটি টোটো মালিককে তাদের যানটির রেজিস্ট্রেশন করাতে হবে নির্দিষ্ট আরটিও (RTO) অফিস বা অনলাইন পোর্টাল parivahan.gov.in–এর মাধ্যমে।

রেজিস্ট্রেশনের জন্য কী কী প্রয়োজন?

১. টোটো কেনা সংক্রান্ত নথি (বিক্রয় বিল বা ইনভয়েস)

২. টোটো মালিকের ভোটার কার্ড বা আধার কার্ড

৩. ঠিকানার প্রমাণপত্র,বৈধ বিদ্যুৎ বিল

৪. তিনটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি।

প্রথমে আবেদনকারীকে স্থানীয় RTO অফিসে বা অনলাইনে ফর্ম জমা দিতে হবে। যাচাইয়ের পর একটি রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে। একইসঙ্গে টোটোর ফিটনেস সার্টিফিকেট এবং ইন্স্যুরেন্সও বাধ্যতামূলক করা হয়েছে।

পরিবহণ দপ্তরের এক কর্তা বলেছেন, “রাজ্যে প্রায় ২.৫ লক্ষ টোটো চলছে, যার মধ্যে অনেকগুলিই এখনও অবৈধ। রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হলে মালিকরা সরকারি সুবিধা যেমন সাবসিডি, ব্যাটারি পরিবর্তন প্রকল্প, এবং দুর্ঘটনা বিমার সুবিধা পাবেন।” সরকারি সূত্রে জানা গেছে, টোটো রেজিস্ট্রেশনের পর প্রতিটি গাড়িকে ইউনিক কিউআর কোড স্টিকার দেওয়া হবে, যা স্ক্যান করে মালিক ও রেজিস্ট্রেশনের তথ্য জানা যাবে।


টোটো রেজিস্ট্রেশনের খরচ কত?

টোটো রেজিস্ট্রেশনের জন্য এবং এক বছরের রিনিউয়াল ফি মোট ধরে পড়বে ১৭৪০ টাকা। অনলাইনে এই টাকাটা পে করতে হবে। এছাড়াও রেজিস্ট্রেশন এবং ১৮ মাসের রিনিউয়াল ফি সহ মোট ২৯৪০ টাকাও অনলাইন পেমেন্ট করতে পারেন।

৩০ নভেম্বরের মধ্যে রাজ্যের প্রতিটি টোটোকে রেজিস্ট্রেশনের কাজটা সেরে ফেলতে হবে। যে কোনও ধরনের সমস্যায় পড়লে পরিবহণ দপ্তরে গিয়ে যোগাযোগ করা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *