টাকা লুট করে এটিএমে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা! হাওড়ার বাঁক়ড়ায় ভয়ঙ্কর ঘটনা

কলকাতা- এটিএম পুড়ে ছাই! হাওড়ার বাঁকড়ায় ভয়ঙ্কর দৃশ্য।

কবর পাড়া এলাকায় গভীর রাতে দুষ্কৃতীরা গ্যাস কাটার ব্যবহার করে এটিএম এ থাকা সমস্ত টাকা লুট করে। সমস্ত টাকা হাতিয়ে নেওয়ার পর এটিএম বুথে আগুন ধরিয়ে দেয় বলেই অভিযোগ। স্থানীয়রা জানাচ্ছেন, দুষ্কৃতীদল প্রমাণ লোপাটের উদ্দেশ্যেই এটিএম থেকে টাকা লুট করে আগুন ধরিয়ে দেয়।

এলাকায় ঘন জনবসতি এটিএম বিল্ডিং এর ওপর মার্কেট এবং পাশাপাশি কাপড়ের বড় মার্কেট। এটিএম বুথ থেকে আগুন অন্যত্র ছড়িয়ে ভয়াবহ আকার নিতে পারত। সেই দিক থেকে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা হয়েছে। বাঁকড়া একটি ব্যবসায়িক এলাকা। এই এটিএম বুথ থেকে প্রতিদিন অসংখ্য মানুষ টাকা তুলত। এছাড়াও এলাকায় একাধিক এটিএম বুথ রয়েছে। এটিএম বুথগুলিতে নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলেই দাবি স্থানীয় মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *