মিমিকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার হুমকি! জ্যোতিষী শ্রী তনয় শাস্ত্রী গ্রেপ্তার

কলকাতা- বনগাঁয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর হেনস্থার ঘটনায় অভিযুক্ত শ্রী তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করল পুলিশ।

মিমির অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার তাকে হেফাজতে নেওয়া হয়। পুরো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেও।

২৫ জানুয়ারি বনগাঁ পৌরসভার নয়াগোপালগঞ্জ যুবক সংঘের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।

অভিযোগ, সেখানে শ্রী তনয় শাস্ত্রী নামে এক ব্যক্তি মিমির সঙ্গে অভব্য আচরণ করেন এবং তাঁকে মঞ্চ থেকে নেমে যাওয়ার কথা বলেন। শুধু তাই নয়, পরে বিষয়টি নিয়ে মিমি প্রতিবাদ জানালে তাঁকে হুঁশিয়ারিও দেওয়া হয়।

এই অপমানের বিরুদ্ধে চুপ থাকেননি মিমি। তিনি সরাসরি বনগাঁ থানায় তনয় শাস্ত্রীর নামে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের গুরুত্ব বিচার করে বৃহস্পতিবার বনগাঁ থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

ঘটনাটি নিয়ে মিমি অত্যন্ত কড়া মনোভাব পোষণ করেছেন। তিনি সাফ জানিয়েছেন, ‘এটা শেষ নয়, এটা শুধু শুরু। আমি এই ঘটনার শেষ দেখব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *