বিপর্যয়ের চারদিন পরও লড়ছে উত্তরবঙ্গ, সামনের সপ্তাহে ফের যাচ্ছেন মুখ্যমন্ত্রী

কলকাতা- ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের ৪ দিন পরও বিপর্যস্ত উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে মৃত্যু বেড়ে ২৯ হয়েছে। এই অবস্থায় আপাতত বিপর্যয় পরিস্থিতি দেখে ফিরে এলেও আগামী সপ্তাহে ফের উত্তরবঙ্গে যাবেন মুখ্যমন্ত্রী।

উত্তরবঙ্গের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আনতে কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন রোহিণীর ধস সরানোর কাজ শুরু হয়েছে। দুটি বিকল্প রাস্তা বের করা হয়েছে। ব্রিজ সারানোর কাজ শুরু হয়েছে নাগরাকাটায়।

মিরিকে আগের থেকেই পাকা ব্রিজ হচ্ছিল। সেটি না হওয়া পর্যন্ত পাইপ দিয়ে বিকল্প একটি ব্রিজ করে দেওয়া হবে আগামী ১৫ দিনের মধ্যে। তিনি আরও জানিয়েছেন যতটা সম্ভব হয়েছে ত্রাণকার্য হয়েছে। চাকরি সংক্রান্ত কাজগুলো এখনও বাকি রয়েছে, সেগুলো সারতে হবে তাঁকে।

ভরা কটালের দরুণ সতর্ক থাকতে আর্জিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে পাহাড়-ডুয়ার্সে ধ্বংসের ছবি। এখনও বিপর্যস্ত বহু জায়গা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *