কলকাতা- টি২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ছাঁটাই আইসিসি-র। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
শনিবার এক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইট সূত্রে এ খবর জানা গিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসি’র তরফে একটি চিঠি দিয়ে বিষয়টা জানানো হয়েছে বলে খবর।
বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে রাখা হয়েছে গ্রুপ-সি’তে। তারা মুখোমুখি হবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইটালির মতো দল। ক্রিকেটের নিয়ামক সংস্থার পক্ষ থেকে খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে খবর।
দীর্ঘ টালবাহানার পর বিসিবি জানিয়ে দিয়েছে, তারা বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “আর্থিক ক্ষতির চেয়েও দেশের ক্রিকেটার, সমর্থক সংবাদমাধ্যম কর্মীদের নিরাপত্তা আমাদের কাছে সবার আগে গুরুত্বপূর্ণ। সব কিছু জেনে যে দেশে নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে, সেখানে তো আর খেলোয়াড়দের পাঠাতে পারি না। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে, ভারতে আমরা খেলতে যাব না।”
