গিল ‘আউট’! টি২০ বিশ্বকাপের দল ঘোষণা বিসিআই-এর, টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন অফ ফর্মে থাকা ক্রিকেটার!

কলকাতা- টি২০ বিশ্বকাপ ২০২৬-এর জন্য ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। সব থেকে অবাক করা ব্যাপার, সেই দলে রাখা হয়নি শুভমন গিলকে!

কেন শুভমান গিলের মতো তারকাকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়নি, তার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগরকার। তাঁর বক্তব্য, এটি গিলের দক্ষতা বা ফর্মের কারণে নয়, বরং দলীয় ভারসাম্যের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার এক সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকার বলেছেন, “শুভমন গিলের যোগ্যতা নিয়ে কোনও সন্দেহ নেই। যদিও সাম্প্রতিক সময়ে তিনি অনেক রান করতে পারেননি। এরজন্য গিলের কৃতিত্বকে ছোট করা যায় না। এই সিদ্ধান্ত মূলত দলীয় ভারসাম্যের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে, ফর্ম বা ব্যক্তিগত দক্ষতার কারণে নয়। বিশ্বকাপে আমরা অন্য কম্বিনেশন বেছে নেওয়ায় ও ভাগ্যক্রমে তিনি সুযোগ পাননি।”

ভারতের টি২০ বিশ্বকাপের দল – সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ইশান কিষাণ, সঞ্জু স্যামসন, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং কুলদীপ যাদব, হর্ষিত রানা, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *