কলকাতা- দুবার বিশ্বকাপ ফাইনালে উঠেও ফিরতে হয়েছিল খালি হাতে। তৃতীয়বারের চেষ্টায় মহিলা বিশ্বকাপ জয় ভারতের। ফাইনালে ব্যাটে বলে একসঙ্গে জ্বলে ওঠেন শেফালি বর্মা এবং দীপ্তি শর্মা।
তাঁদের দুর্দান্ত পারফর্ম্যান্সে ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে নিজেদের নামটা লেখাল ভারত। ফাইনালের পরে দু’জনকেই পুরষ্কৃত করল আইসিসি।
৭৮ বলে ৮৭ রান এবং বল হাতে ২টি উকেট নেওয়ার জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ হন শেফালি বর্মা। এই পুরষ্কার পাওয়ার দৌড়ে ছিলেন দীপ্তি শর্মাও। তিনি ৫ উইকেট নিয়েছিলেন, সঙ্গে একটি রানআউট। তার আগে ব্যাট হাতে করেছিলেন হাফ সেঞ্চুরিও।
ম্যাচ সেরার পুরষ্কার না পেলেও দীপ্তির হাতে উঠল টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের সম্মানটা। গোটা বিশ্বকাপে দীপ্তি ২২টি উইকেট নেন। ব্যাট হাতে করেন ২০০ রানের বেশি।
