কলকাতা – টলিপাড়ায় এখন ইধিকা পালের রমরমা। পরপর দেবের সঙ্গে ছবি করছেন। একসময় ছোট পর্দা দিয়ে শুরু হলেও এখন বড় পর্দায় রাজত্ব করছেন ‘কিশোরী’।
এবার নাকি মহালয়ায় জি বাংলায় দুর্গারূপে ইধিকা পালকে নেওয়ার কথা চলছে। যদিও চ্যানেলের তরফে এখনও এই নিয়ে কোনো ঘোষণা হয়নি।
ইধিকার আসল নাম টুম্পা। যদিও বিনোদন জগতে পা রাখার আগেই বদলে ফেলেন নাম। ইধিকা তাঁর অভিনয় জীবন শুরু করেন ২০১৯ সালে টেলিভিশন ধারাবাহিক ‘আরব্য রজনী’ দিয়ে। এরপর তিনি ‘কপালকুণ্ডলা’, ‘বেদের মেয়ে জ্যোৎস্না’, ‘রিমলি’ এবং ‘পিলু’ ধারাবাহিকে কাজ করেন।
বড় পর্দায় ইধিকার প্রথম কাজ শাকিব খানের বিপরীতে। প্রিয়তমা সিনেমা দিয়ে বাংলাদেশি সিনেমার নায়িকা। তবে ইধিকার ভাগ্য রাতারাতি বদলে দেয় খাদান। দেবের সঙ্গে ইধিকার জুটি বর্তমানে সুপারডুপার হিট। এমনকী, দেবের পরের দুটো কাজ, রঘু ডাকাত আর প্রজাপতি ২-তে তিনিই নায়িকা।
