ট্রাম লাইনে পিচ ফেলছে কারা! তাও মুখ্যমন্ত্রীর বাড়ি সামনে! বিস্ফোরক অভিযোগ

কলকাতা- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই হাই কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে ট্রাম লাইনে পিচ ফেলার কাজ। শুক্রবার কলকাতা পুরসভার সামনে এই মর্মে বিক্ষোভ প্রদর্শন করলেন ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।

তাঁদের অভিযোগ, হাই কোর্টের পরিষ্কার নির্দেশ ছিল, শহরে কোথাও কোনও জায়গায় ট্রাম লাইনে পিচ ফেলা যাবে না। তার পরেও আদালতের অবমাননা হচ্ছে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে থাকা ট্রাম লাইনের উপরে।

এই পিচ ফেলার দায়িত্ব না নিচ্ছে কলকাতা পুর সভা না কলকাতা পুলিশ। পুলিশের কাছে জানতে গেলে তারা বলতে পারছে না যে কোন সংস্থা এবং কার নির্দেশে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে ট্রাম লাইনে পিচ ফেলা হল। অথচ রাস্তার কাজ কলকাতা পুরসভার সড়ক বিভাগ ছাড়া কেউ করতে পারে না। ব

ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিশনের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই ট্রাম যাতে কলকাতায় না চলে তার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তাঁর আরও অভিযোগ, একই ঘটনা চিতপুরের ট্রাম লাইনের উপরে পিচ ফেলা হয়েছে। তার জন্য চিৎপুর থানায় অভিযোগ জানালে প্রথম টালবাহানা করার পর এফআইআর না নিয়ে শুধু অভিযোগ জমা নেওয়া হয়েছে।

ক্যালকাটা ট্রাম ইউসার্স অ্যাসোসিয়েশনের অভিযোগ, আসলে ট্রাম ডিপো জমি মাফিয়াদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত হচ্ছে। অথচ প্রবীণ নাগরিক থেকে শিশু থেকে মহিলাদের জন্য সস্তা এবং আরামদায়ক যাত্রা একমাত্র ট্রামে পাওয়া যায়। তার পরেও ট্রাম তুলে দিয়ে বিভিন্ন বাহন যেমন অটো, উবের এবং ওলাদের মতো বড় সংস্থাগুলিকে ইনকামের জায়গায় করে দেওয়া হচ্ছে।

এদিকে, ঐতিহ্যবাহী ট্রাম তুলে দেওয়ার সমস্ত চক্রান্ত চলছে বলে জানালেন তাঁরা। এদিন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের কাছে ডেপুটেশন দিতে কলকাতা পুর সভার সামনে বিক্ষোভ অবস্থান করেন ক্যালকাটা ট্রাম ইউসার্স অ্যাসোসিয়েশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *