ইডির নজরে এবার ক্রিকেটার রবিন উথাপ্পা, যুবরাজ সিং! জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হল

কলকাতা- দেশে বেআইনি অনলাইন বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে তদন্তের মুখে পড়েছেন একাধিক সেলেব্রিটি। এবার সেই তালিকায় যুক্ত হলেন ক্রিকেটার রবিন উথাপ্পা, যুবরাজ সিং এবং অভিনেতা সোনু সুদ।

তাঁদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ইডির পক্ষ থেকে রবিন উথাপ্পাকে সোমবার, যুবরাজ সিংকে মঙ্গলবার এবং সোনু সুদকে বুধবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। উথাপ্পার বিরুদ্ধে অর্থ পাচার আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে।

এর আগে আরও কয়েকজন ক্রিকেটার এবং অভিনেতা-অভিনেত্রীকে এই একই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন ক্রিকেটার শিখর ধাওয়ান, সুরেশ রায়না, হরভজন সিং, অভিনেতা রানা দাগ্গুবাতি, প্রকাশ রাজ,  অভিনেত্রী উর্বশী রাউতেলা, প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *