ইডির ডাকে সাড়া মিমির! যেতে হল দিল্লি, কী জিজ্ঞাসাবাদ করা হল টলিউড নায়িকাকে?

কলকাতা- বেআইনি বেটিং অ্যাপ কাণ্ডে দিল্লিতে ইডি’র সদর দফতরে হাজিরা দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সোমবার সকালে সমস্ত কাগজপত্র নিয়ে কেন্দ্রীয় সংস্থার দপ্তরে পৌঁছন যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ। সঙ্গে ছিলেন মিমির আইনজীবী।

মিমি-সহ অনলাইন বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকেও তলব করা হয়েছে। এছাড়াও তালিকায় নাম রয়েছে আরও বেশ কয়েকজনের।

অনলাইনে বেআইনি বেটিং অ্যাপের মামলার তদন্ত করছে ইডি (ED)। অভিযোগ, এইসব অ্যাপগুলি বেআইনিভাবে কর ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা আয় করেছে। প্রতারণা করা হয়েছে বিনিয়োগকারীদের সঙ্গেও।

মিমি-সহ একাধিক তারকার বিরুদ্ধে সমস্ত অ্যাপের হয়ে প্রচার করার এবং সেখান থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদ করতে তারকাদের তলব করা হচ্ছে।

৪ সেপ্টেম্বর ইডি দপ্তরে এই একই মামলায় হাজিরা দেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান। তার আগে গত মাসে জিজ্ঞাসাবাদ করা হয় রায়নাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *