কলকাতা – এর আগে এজবাস্টনে কখনও জিততে পারেনি ভারত। আটটি টেস্টের মধ্যে একটিতেও জয়ের মুখ দেখেনি টিম ইন্ডিয়া।
এবার পরিসংখ্যান বদলানোর সুযোগ এসে গিয়েছে শুভমান গিলদের সামনে। ইংল্যান্ডের সামনে ভারত লক্ষ্য রেখেছে ৬০৮ রানের। লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ৭২ রানে ৩ উইকেট খুইয়ে নাজেহাল অবস্থা ইংরেজদের। পঞ্চম দিনে ইংল্যান্ডের জেতার জন্য দরকার ৫৩৬ রান। ভারতের প্রয়োজন ৭ উইকেট।
সিরাজ-আকাশের জুটিকে সামলাতে হিমশিম অবস্থা হল ডাকেট, রুটদের। দ্বিতীয় ইনিংস ৬ উইকেটে ৪২৭ রানে ডিক্লেয়ার করে ভারত। গিল প্রথম ইনিংসে ২৬৯ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে করলেন ১৬১।
