ওভালে ঐতিহাসিক জয় ভারতের, ইংরেজদের দর্পচূর্ণ করে সিরিজ ড্র করল টিম ইন্ডিয়া

কলকাতা- ওভাল টেস্টে ঐতিহাসিক জয় ভারতের। টেস্টের পঞ্চম দিনে মহম্মদ সিরাজের দুর্ধর্ষ স্পেলের ওপর ভর করে শেষ টেস্ট জিতে নিল ভারত। একই সঙ্গে হার বাঁচিয়ে সিরিজ ড্র করল শুভমনের নেতৃত্বাধীন ভারতীয় স্কোয়াড।

৫ ম্যাচের এই টেস্ট সিরিজে চতুর্থ টেস্টের পর ২-১ ফলাফলে এগিয়ে ছিল ইংল্যান্ড। তবে ওভালে শেষ টেস্টে অধিনায়ক বেন স্টোকসকে ছাড়াই পঞ্চম টেস্ট খেলতে নামে ইংল্যান্ড।  

প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে তোলে ২২৪ রান। জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৪৭ রানে। দ্বিতীয় ইনিংসে ৩৯৬ রান করে ভারত। শতরান করেন যশস্বী জয়সওয়াল।

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের প্রথমদিকে তারা জয়ের একটা আশা জাগিয়েছিল বটে, তবে ম্যাচের চতুর্থ দিনের শেষ বেলা থেকেই ভারতীয় পেসারদের দাপটে কোণঠাসা হয়ে পড়ে ইংল্যান্ডের ব্যাটাররা।

ওভাল টেস্টের শেষদিনে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫ রান। এদিকে ভারতের দরকার ছিল ৪ উইকেট। এদিনের এই কাঙ্খিত ৪ উইকেটের মধ্যে তিনটি নিলেন সিরাজ।

প্রসিদ্ধ কৃষ্ণের ঝুলিতে গেল ১টি উইকেট। ভারত দুর্ধর্ষ বোলিংয়ে ভর করেই এদিনের ম্যাচটি ৬ রানে জিতে ২-২ ফলাফলে সিরিজ ড্র করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *