কলকাতা- ইডেন টেস্টে দক্ষিণ আফ্রিকার ১৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৮৯ রানেই অলআউট হয়ে গেল ভারতীয় দল।
টেস্টের প্রথম দিনে বল হাতে জাদু দেখিয়েছিলেন জসপ্রীত বুমরা। আর আজ বল হাতে দক্ষিণ আফ্রিকার হাতে দুর্দান্ত পারফর্ম করলেন সাইমন হার্মার। তিনি মাত্র ৩০ রানে ৪ উইকেট নেন।
দ্বিতীয় দিনের চা পানের বিরতির আগেই যেভাবে দুই দলের প্রথম ইনিংস শেষ হয়ে গেল, তাতে আশঙ্কা করা যেতে পারে, ম্যাচ হয়তো চতুর্থ দিনের সকালে নাও গড়াতে পারে। তবে পিচে বল ঘুরলেও তা এখনই ‘মাইনফিল্ডে’ পরিণত হয়নি। তবে সাইমনের কোন বল ঘুরছিল এবং কোন বল সোজা থাকছিল, তা বুঝতে ব্যর্থ হন অধিকাংশ ভারতীয় ব্যাটার।নই ‘মাইনফিল্ডে’ পরিণত হয়নি।
এদিকে ব্যাট করতে নেমে তিন বল খেলেই ঘাড়ে টান লাগে শুভমনের। এর জেরে তিনি আর ব্যাট করতে পারেননি। বিসিসিআই জানিয়েছে, শুভমনের ওপর মেডিক্যাল টিম নজর রাখছে।
আজ শুভমন আর খেলায় অংশ নিতে পারবেন কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শুভমন গিল নিজের ইনিংসের তৃতীয় বলে হাঁটু গেড়ে একটি সুইপ করে চার মারেন। এরপরই তিনি ঘাড় ধরে অস্বস্তি বোধ করেন। মাঠে ফিজিও নেমে আসেন। গিল ফিরে যান সাজঘরে। তারপর আর ব্যাট করতে নামতে পারেননি গিল। এই আবহে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে অধিনায়কত্ব করবেন ঋষভ পন্ত।
ভারতের হয়ে এই ইনিংসে সর্বোচ্চ ৩৯ রান করেন কেএল রাহুল। ২৯ রান করেছিলেন ওয়াশিংটন সুন্দর। এদিকে ঋষভ পন্ত ভালো ফর্মে ছিলেন। তবে ২৪ বলে ২৭ রান করে তিনি আউট হয়ে যান। জাদেজাও ২৭ রান করেন। এছাড়া ধ্রুব জুরেল করেন ১৪ রান এবং অক্ষর প্যাটেল ১৬। বোলারদের মধ্যে হার্মারের ৪ উইকেট ছাড়া মার্কো জানসেন পান ৩ উইকেট, মহারাজ এবং কর্বিন বশ পান ১টি করে উইকেট। ভারত প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার থেকে ৩০ রানে এগিয়ে।
