আর মাত্র একটা ম্যাচ! মেয়েদের বিশ্বকাপ ফাইনালে আগে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া, নতুন স্বপ্ন দেখছে গোটা দেশ

কলকাতা- আর একটা ম্যাচ। রবিবার বিশ্বকাপের শেষ লড়াইয়ে নামবে হরমনপ্রীত কৌরের ভারত সামনে লরা উলভার্টের দক্ষিণ আফ্রিকা 

টুর্নামেন্টের প্রথম ফাইনালিস্ট তারা। আর ভারত রেকর্ড রান তাড়া করে অস্ট্রেলিয়ার মতো আর এক শক্তিশালী দলকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে। গ্রুপ পর্বে টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি। তবে ফাইনালে নামার আগে আত্মবিশ্বাসী হ্যারির দল।

ওডিআইতে এর আগে ভারত ও দক্ষিণ আফ্রিকার মেয়েরা ৩৪ বার মুখোমুখি হয়েছে। তাতে ভারতের মেয়েরা জিতেছে ২০ বার। আর প্রোটিয়াদের জয় ১৩ বার। এক ম্যাচ অমীমাংসিত। এ বার দেখার রবি-রাতে কোন দল করে বাজিমাত। বিশ্বকাপে যে টিমই জিতবে, সেটি তাদের প্রথম খেতাব।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি আগামিকাল রবিবার (২ নভেম্বর) হবে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমিতে হবে।

ভারতীয় সময় অনুসারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি শুরু হবে বিকেল ৩টে নাগাদ। ম্যাচের আগে ২.৩০মিনিটে টস হবে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটির লাইভ টেলিকাস্ট দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিওহটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি জিওহটস্টার ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *