কলকাতা- ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা আগে যাত্রীরা জানতে পারবে, ট্রেনের টিকিট কনফার্ম হল কি না! ভাবনা-চিন্তা শুরু করল ভারতীয় রেল। বর্তমানে ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে ওয়াটিং টিকিট কনফার্মড হয়ে থাকে। যাত্রী স্বার্থে সেই পদ্ধতিরই পরিবর্তন হতে চলেছে।
দূরপাল্লার ট্রেনের টিকিট কাটা নিয়ে অনেকেই বিপদে পড়েন। বর্তমান দু’মাস আগে থেকেই সংরক্ষিত টিকিট কাটা যায়। সমস্যা হল অনেক ক্ষেত্রেই বুকিং শুরুর কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যেই টিকিট ফুরিয়ে যায়। এরপরেই লম্বা হতে থাকে ‘ওয়েটিং লিস্ট’-এর তালিকা। সেই টিকিট কনফার্ম হবে কি না তা নিয়ে চিন্তা থেকে যায়। ট্রেন ছাড়ার চার আগে পর্যন্ত জানা যায় না, টিকিট কনফার্ন হল কি না। সেই সমস্যা দূর করতেই কাজে নেমেছে ভারতীয় রেল। সব ঠিক থাকলে এবার থেকে ২৪ ঘণ্টা আগেই টিকিট নিশ্চিতকরণ তালিকা প্রকাশ করবে রেল।
এছাড়া তৎকাল টিকিট বুকিং নিয়ে যাত্রীদের অভিযোগে কড়া পদক্ষেপ করল ভারতীয় রেল। ১ জুলাই থেকে কার্যকর হতে চলেছে নতুন নিয়ম। রেল মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আধার ই-অথেনটিকেশন বাধ্যতামূলক করা হচ্ছে। অর্থাৎ আধার নম্বর ছাড়া আর তৎকাল টিকিট বুকিং করা যাবে না।
