পরিশ্রম আর চেষ্টা থাকলে সব হয়! প্রমাণ দিল আরসিবি, অবশেষে আইপিএল চ্যাম্পিয়ন

কলকাতা- ১৭ বছরের অপেক্ষার অবসান। আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে আরসিবি ৯ উইকেট হারিয়ে করে ১৯০ রান তোলে। বিরাট কোহলি করেন ৪৩ রান।

জবাবে ২০ ওভার ব্যাট করে ১৮৭ রানে শেষ হয়ে যায় পাঞ্জাবের ইনিংস। ৭ রানে ম্যাচ জিতে ১৮তম আইপিএল ট্রফি ঘরে তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে এবারও ট্রফি অধরা রইল পাঞ্জাব কিংসের।

টসে জিতে আরসিবিকে প্রথমে ব্যাট করতে পাঠান পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। আরসিবি’র হয়ে ব্যাট করতে নামেন বিরাট কোহলি ও ফিল সল্ট। শুরুতেই ঝড় তুললেন ফিল সল্ট।

প্রথম ওভারে ছক্কা-চারের সাহায্যে সল্ট অর্শদীপ সিংয়ের বলে তুললেন ১৩ রান। দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় আরসিবি। ভালো শুরু করেও ক্যাচ আউট হলেন ফিল সল্ট। তিনি করেন ৯ বলে ১৬ রান। ম্যাচের ৬.২ ওভারে চাহালের বলে আউট হন ময়ঙ্ক আগরওয়াল।

দুই উইকেট পড়লেও দলের রান এগিয়ে নিয়ে যান বিরাট কোহলি এবং আরসিবি অধিনায়ক রজত পাতিদার। ১৬ বলে ২৬ রান করে জেমিসনের বলে এলবিডব্লিউ হলেন বেঙ্গালুরু অধিনায়ক। আরসিবি’র রান ৩ উইকেট হারিয়ে ৯৬। ৩৫ বলে ৪৩ রান করে ওমরজাইয়ের বলে আউট হন বিরাট কোহলি। কোহলি আউট হতেই একেরপর এক উইকেট হারাতে থাকে পাতিদারের দল।

১৯১ রানের লক্ষ্যে পাঞ্জাবের হয়ে প্রথমে ব্যাট করতে নামেন প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং। প্রথম ওভার থেকেই হাত খুলে ব্যাট করতে শুরু করেন পাঞ্জাব কিংসের দুই ওপেনার। প্রথম তিন ওভারেই উঠে যায় ২৮ রান। তবে হ্যাজেলউডের বলে প্রভসিমরনের সহজ ক্যাচ মিস রোমারিও শেফার্ডের।

৮ ওভারের মাথায় বড় ধাক্কা খেল পাঞ্জাব। ক্রুণাল পাণ্ডিয়ার বলে আউট হন প্রভসিমরন সিং (২৬)। পরের ওভারেই পড়ে যায় আরও একটি উইকেট। আউট হন শ্রেয়স আইয়ার। রোমারিও শেফার্ডের বলে ক্যাচ আউট হলেন পাঞ্জাব অধিনায়ক। মাত্র ১ রানে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরলেন শ্রেয়স। পাঞ্জাবের রান ৩ উইকেট হারিয়ে ৭৯।

পরপর দুই ওভারে দুই উইকেট হারিয়ে আচমকাই চাপে পড়ে যায় পাঞ্জাব। ১২ ওভারে ফের ধাক্কা পাঞ্জাবের। শ্রেয়সের পর আউট জশ ইংলিশ। ক্রুণাল পাণ্ডিয়ার বলে বাউন্ডারিতে ক্যাচ ধরেন লিভিংস্টোন। ১৭তম ওভারে হ্যাজেলউড দিলেন ১৭ রান। পাঞ্জাবের রান ৪ উইকেট হারিয়ে ১৩৬। ১৬ ওভারে ফের উইকেট পতন পাঞ্জাবের।

শেষদিকে চেষ্টা করেও পাঞ্জাবকে জেতাতে পারলেন না শশাঙ্ক সিং (৬১)। আরসিবি ম্যাচ জেতে ৭ রানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *