প্রায় ৫৮ লাখ নাম বাদ! SIR-এ আপনার নাম বাদ পড়ল কি না কীভাবে দেখবেন? ওয়েবসাইটে তালিকা প্রকাশ

কলকাতা- এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়ছে প্রায় ৫৮ লাখ ভোটারের নাম। কাদের কাদের নাম খসড়া ভোটার তালিকায় থাকবে না, তা বুথ ভিত্তি ভাবে ইতিমধ্যেই দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এখানে ক্লিক করলেই জানতে পারবেন আপনার নামও বাদ পড়েছে কি না – ceowestbengal.wb.gov.in/asd_sir । নিজের জেলা, বিধানসভা কেন্দ্র এবং বুথ বেছে নিয়ে সেই বুথ থেকে বাদ যাওয়া ভোটারদের নামের পুরো তালিকা পেয়ে যাবেন আপনি।

নির্বাচন কমিশন জানিয়েছিল, বাদের খাতায় থাকা সম্ভাব্য ভোটারের সংখ্যা ৫৮ লক্ষ ২০ হাজারের সামান্য বেশি। যার মধ্য়ে মৃত ভোটার ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২, নিখোঁজ ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন, স্থানান্তরিত রয়েছেন ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন, ভুয়ো ভোটার ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮ জন এবং অন্যান্য ৫৭ হাজার জন।

এদিকে অলাইনে নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in, রাজ্য নির্বাচন কমিশনারের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in, ফোনে ECINET অ্যাপে খসড়া ভোটার তালিকা দেখা যাবে। অ্যাপে নিজের নাম ও এপিক নম্বর দিলেই জানা যাবে খসড়া তালিকায় নাম রয়েছে কি না। এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা নির্বাচনী আধিকারিকদের ওয়েবসাইটেও খসড়া তালিকা প্রকাশিত হওয়ার কথা।

ফলাইনে খসড়া ভোটার তালিকা দেখতে গেলে যোগাযোগ করতে হবে সংশ্লিষ্ট বিএলও-র সঙ্গে। রাজ্যের সব বিএলও-র কাছে খসড়া তালিকার হার্ড কপি থাকবে। এই আবহে যে বিএলও আপনার এলাকায় এনুমারেশন ফর্ম জমা নিয়ে গিয়েছিলেন, তাঁর থেকে জেনে নিতে পারবেন, খসড়া তালিকায় আপনার নাম আছে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *