জগদীপ ধনকরের উত্তরসূরি কে? সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির নাম ঘোষণা ‘ইন্ডিয়া’ জোটের

কলকাতা- জগদীপ ধনখকরের উত্তরসূরি কে? এই নিয়ে চলছে জোর জল্পনা ছিল। এর মাঝে উপরাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী বাছাই করল ‘ইন্ডিয়া’ জোট।

মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডির নাম ঘোষণা করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

গতকাল সন্ধ্যায় উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে মল্লিকাজুর্ন খাড়গের বাড়িতে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন ‘ইন্ডিয়া’ জোটের সদস্যরা। এদিন দুপুরে আরও একপ্রস্থ বৈঠক সেরে নেওয়ার পর উপরাষ্ট্রপতি পদের জন্য আনুষ্ঠানিকভাবে বিচারপতি বি সুদর্শন রেড্ডির নাম ঘোষণা করেন কংগ্রেস সভাপতি।

প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি ভারতের অন্যতম বিশিষ্ট এবং প্রগতিশীল আইনবিদ। কর্মজীবনে তিনি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারক হিসাবে, গোহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে এবং পরে সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তামিলনাড়ুর বর্ষীয়ান বিজেপি নেতা সিপি রাধাকৃষ্ণনের নাম ঘোষণা করেছে এনডিএ। তামিলনাড়ুর রাজনৈতিক পরিবেশে চার দশকেরও বেশি কাটানো রাধাকৃষ্ণনকে প্রার্থী করে দক্ষিণভারতে এক প্রকার দল ভারী করতে চাইছে গেরুয়া শিবির, এমনটাই বলছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *