হাসপাতালের নিরাপত্তা কোথায়! ICU-তে বিধ্বংসী আগুন, ভোররাতে মৃত্যু ৬ রোগীর, আশঙ্কাজনক আরও ৫

কলকাতা- হাসপাতালে অগ্নিকাণ্ড!

সোমবার ভোরে জয়পুরের সওয়াই মান সিং হাসপাতালে এক হৃদয়বিদারক ঘটল। হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউ ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬জন রোগীর মৃত্যু হয়েছে।

মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ঘটনাস্থলে পৌঁছেছেন। শর্ট সার্কিটের কারণে এই বিপর্যয় ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। আগুনের লেলিহান শিখা দ্রুত আইসিইউতে ছড়িয়ে পড়ে। বিষাক্ত ধোঁয়ায় পুরো ওয়ার্ড ভরে যায়।

ট্রমা সেন্টারের ইনচার্জ বলেন, ‘আমাদের ট্রমা সেন্টারের দু’তলায় দুটি আইসিইউ রয়েছে। একটি ট্রমা আইসিইউ এবং অন্যটি সেমি-আইসিইউ সেই সময় সেখানে মোট ২৪ জন রোগী ভরতি ছিলেন, তাঁদের মধ্যে ১১ জন ট্রমা আইসিইউতে ছিলেন।’

বেশিরভাগ রোগী কোমায় ছিলেন। তার ফলে তাদের বাঁচানো আরও কঠিন হয়ে যায়। মৃতদের মধ্যে দু’জন মহিলা এবং চারজন পুরুষ রয়েছেন। পাঁচজন রোগী এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। আগুন লাগার কারণ অনুসন্ধানের জন্য প্রশাসন দ্রুত একটি কমিটি গঠন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *