কলকাতা-জল্পনা চলছিল। সেই জল্পনাই সত্যি হল! লোকসভা নির্বাচনের পর থেকেই প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লার গলায় ছিল অন্য সুর। এবার সব জল্পনার অবসান।
ফুল বদল করে তৃণমূল কংগ্রেসে নাম লেখালেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আলিপুরদুয়ারের প্রাক্তন সংসদ। জন জানান, উন্নয়নের কাজে বাধা পেয়েই তিনি বিজেপি ছাড়লেন। জন বার্লাকে স্বাগত জানাল তৃণমূল ৷
বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক তথা দলের মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত থেকে ঘাসফুলের পতাকা নিজের হাতে তুলে নিলেন উত্তরবঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ এই চা-বলয়ের নেতা ।
কিছুদিন আগে জন বার্লাকে দেখা গিয়েছিল তৃণমূলের শীর্ষনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভায়। তখন থেকেই জল্পনা, শীঘ্রই তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিতে পারেন। সেই জল্পনাই আজ সত্যি হল ৷
