কলকাতা – ওবিসি জট কাটল । দেরিতে হলেও শেষমেশ জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ। পরীক্ষার ১১৭ দিনের মাথায় প্রকাশিত মেধাতালিকা।
প্রথমে পার্ক সার্কাসের ডন বসকোর অনিরুদ্ধ চক্রবর্তী। শুক্রবার আদালতের নির্দেশের পর নির্ধারিত সময়ের আগেই ফলপ্রকাশ হয়। মেধাতালিকার প্রথম দশে রয়েছেন কারা:
প্রথম: অনিরুদ্ধ চক্রবর্তী (ডন বসকো, পার্ক সার্কাস)
দ্বিতীয়: সাম্যজ্যোতি বিশ্বাস (কল্যাণী মডেল হাইস্কুল)
তৃতীয়: দিশান্ত বসু (দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক)
চতুর্থ: অরিত্র রায় (দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক)
পঞ্চম: তৃষাণজিৎ দোলুই (পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল, দুর্গাপুর)
ষষ্ঠ:সাগ্নিক পাত্র (মেদিনীপুর কলেজিয়েট স্কুল)
সপ্তম: সম্বিত মুখোপাধ্যায় (বর্ধমান মডেল স্কুল)
অষ্টম: অর্চিষ্মান নন্দী (ডিএভি মডেল স্কুল, খড়্গপুর)
নবম: প্রতীক ধানুকা (দিল্লি পাবলিক স্কুল, রাজারহাট)
দশম: অর্ক বন্দ্যোপাধ্যায় (বর্ধমান মিউনিসিপাল হাইস্কুল)
আইনি জটিলতায় ফলপ্রকাশে কিছুটা দেরি হয়েছে সেকথা উল্লেখ করে জয়েন্ট উত্তীর্ণদের X হ্যান্ডেলে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।
