‘সুন্দর শাড়ি পরে মুখে বড় বড় ইংরেজি বলে’, ইস্তফা দিয়েই মহুয়াকে নিশানা কল্যাণের

কলকাতা- মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষানলে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়! দিদির ওপর অভিমানের কারণেই কী দলের চিফ হুইপ পদ থেকে ইস্তফা দিলেন সাংসদ? নাকি নেপথ্যের কারণ কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে তিক্ত সম্পর্ক!

কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্রের সম্পর্কটা যেন আদায়-কাঁচকলায়। অতীতে মহুয়া এবং কল্যাণ একে অপরের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করেছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করে কল্যাণের বিরুদ্ধে দলনেত্রীর কাছে নালিশ করে চিঠি দিয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠক থেকে বেরিয়ে চিফ হুইপ পদ থেকে ইস্তফা দিয়েই একেবারে বিস্ফোরক কল্যাণ। বলেন, ‘দলের কাজ নিয়ে প্রশ্ন তুলছেন দিদি! অনেকেই আছেন সংসদে আসেন না। মাঝে দেখা পাওয়া যায়। অথচ তাঁদের নিয়ে কোনও মাথাব্যথা নেই। অনেকেই আছেন সুন্দর শাড়ি পরে, মুখে বড় বড় ইংরেজি বলেন। তাঁর বেলায় কিছু না। তিনি আমাকে গালাগাল করছেন আর আমি চুপ করে থাকব? তাছাড়া আমাকে এসএসসি, ডিএ, ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক মামলা দেখতে হয়। আমি আর কত দিক দেখবো। আমার মনে হয় দিদি ভাবছেন, আমি যথাযথ দায়িত্ব সামলাতে পারছি না। তাই ইস্তফা দিয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *