‘আমি লজ্জিত, কোন মুখে কাশ্মীরের জন্য পূর্ণ রাজ্যের দাবি জানাব,’ পোহেলগাঁও হামলায় দুঃখিত ওমর আবদুল্লা

কলকাতা – পর্যটকদের সুরক্ষার দায় নিজের কাঁধে নিয়ে নিলেন। তারপর ক্ষমাপ্রার্থনা জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার ।

পহেলগাঁও হামলার নিন্দায় সোমবার বিশেষ অধিবেশন হয় কাশ্মীর বিধানসভায়। বক্তব্য রাখতে গিয়ে ওমর বলেন, গোটা ঘটনায় তিনি ব্যথিত। কিন্তু পহেলগাঁও হামলাকে হাতিয়ার করে তিনি কখনই কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা চাইবেন না।

ওমর বলেন, “পহেলগাঁও হামলা গোটা দেশকে প্রভাবিত করেছে। গত ২১ বছরে এমন হামলা দেখেনি বৈসরন। আমি জানি না মৃতদের পরিবারকে কীভাবে সান্ত্বনা দেব। পর্যটকদের নিরাপদে ফিরিয়ে দেওয়া আমার কর্তব্য ছিল। কিন্তু সেটা করতে পারিনি। ক্ষমা চাওয়ার ভাষাও নেই আমার।”

১০ বছর পর কাশ্মীরে নির্বাচন হয়েছে এবং জিতেছে ইন্ডিয়া জোট। তারপরেই জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলটি। কিন্তু কাশ্মীরের সেনা বা পুলিশ-কোনওকিছুর উপরেই কাশ্মীর সরকারের নিয়ন্ত্রণ নেই। তা সত্ত্বেও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসাবে নিজের ব্যর্থতা মেনে নিয়েছেন ওমর আবদুল্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *